ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

সিরাজদিখানে আওয়ামী লীগের দোষর এখন বিএনপি নেতা, দল-বদলের রাজনীতিতে প্রশ্নবিদ্ধ ইকবাল হোসেন তালুকদার।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ইকবাল হোসেন তালুকদারের হঠাৎ বিএনপি নেতায় রূপ নেওয়া। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগের সুবিধাভোগী ও দোষর হিসেবে পরিচিত এই ব্যক্তি এখন নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইকবাল হোসেন তালুকদার (পিতা-মৃত মোছলেম তালুকদার) মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। এ সংক্রান্ত একটি স্বাক্ষরিত কাগজপত্র বর্তমানে এলাকাবাসীর হাতে রয়েছে, যেখানে স্পষ্টভাবে তার নাম, পদবি ও স্বাক্ষর সংযুক্ত রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে ইকবাল হোসেন দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন এবং এলাকায় একক প্রভাব বিস্তার করেছেন। অথচ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি কৌশলে দল পরিবর্তন করে বর্তমানে বিএনপির ছত্রচ্ছায়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

মধ্যপাড়া ইউনিয়নের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা দিনের পর দিন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সুবিধা নিয়েছে, তারাই এখন নতুন পরিচয়ে বিএনপি নেতা সেজেছে। এতে রাজনীতির আদর্শ ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

অন্যদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, অতীতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়াই দলে জায়গা দিলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সুবিধাবাদী দলবদল স্থানীয় রাজনীতিকে কলুষিত করে এবং ত্যাগী নেতাকর্মীদের মনোবল ভেঙে দেয়। তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট অবস্থান ও সাংগঠনিক তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইকবাল হোসেন তালুকদারের প্রতিবেদক কে বলেন আমি দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতির করে আসছি, আওয়ামীলীগের রাজনীতির সাথে আমার কোন সংযোগ নাই, আমার নামে আওয়ামীলীগের সদস্য ফরম রয়েছে আমি জানি না। এরকম ফরম বনানো যায়, কেউ আমার নামে ফরম বানিয়ে অনলাইনে দিয়েছে।

এলাকাবাসী ও রাজনৈতিক সচেতন মহল দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রাজনৈতিক পরিচয় জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান।

সিরাজদিখানে আওয়ামী লীগের দোষর এখন বিএনপি নেতা, দল-বদলের রাজনীতিতে প্রশ্নবিদ্ধ ইকবাল হোসেন তালুকদার।

আপডেট সময় : ০৫:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬