ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান।। পঞ্চগড়ের কৃতী সন্তান খুকৃবি শিক্ষার্থী মারুফের বিস্ময়কর উদ্ভাবন : CGPA Tracker App  বিআইডব্লিউটিএর আরিফ উদ্দিনের অবৈধ সিন্ডিকেট, হাজার কোটি টাকার লুটপাটের মহোৎসব। অবৈধ দখল-বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র। আদিতমারীতে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আমতলীতে এতিম মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, পাষণ্ড খালু গ্রেপ্তার। বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত। নিহতের চারজন একই পরিবারের। চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক। হয়রানি মামলার অভিযোগে,ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।। বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক। ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালিত// ন্যায়বিচার,ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তিহীনতার নিশ্চয়তা নিশ্চিত সহ ৫ দফা দাবিতে মানববন্ধন।

জন আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে, তারুণ্যের চাহিদানুযায়ী নির্বাচনী ইশতেহার পাল্টাতে হতে পারে।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৮ জন সংবাদটি পড়েছেন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেছেন, রাজনীতি কোন স্ট্যাটিক বিষয় নয়, এটি গতিশীল। তাই রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে। শুধু নির্বাচনি ইশতেহার নয়, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য এবং ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে পরিবর্তনযোগ্য।

মন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক মাঠে যেদিন এনসিপির যাত্রা রাজনৈতিক দল হিসেবে শুরু হয়েছিল আমি আশাবাদী হয়েছি। তিনি বলেন, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি মর্যাদাবান করবে; এদেশের রাজনীতিকে অনেক বেশি বেগবান করবে; তারুণ্যের চাহিদাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি এই পথে অনেক দূর আসতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, রাজনীতিতে নির্বাচনি সমঝোতার মধ্য দিয়ে জোট হিসেবে অংশগ্রহণ করে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ছয়টি আসন পেয়েছে। এই ছয়টি আসন বৃদ্ধি পেতে পেতে হয়তো বা একসময় তারা রাষ্ট্রক্ষমতায় আরোহণ করবে।

মন্ত্রী আরো বলেন, রাজনীতির কন্ঠকাকীর্ণ মাঠে সবাই উত্থান-পতনকে মেনে নেয়। এই উত্থান-পতনকে যারা মানেনি, তারা রাজনীতিতে টিকে থাকেনি। রাজনীতিতে যারা মানুষের চাহিদাকে ধারণ করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এ দেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে, সেরকম একটি রাজনৈতিক পরিবেশ বর্তমান ও আগামী প্রজন্ম চায়। তিনি বলেন, যারা সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে, সেই রকম রাজনীতি এনসিপি করবে। তিনি আরো বলেন, তাদের নির্বাচনি ম্যানিফেস্টো দেখে আমরা উৎসাহিত হয়েছি, খুব মনোযোগ সহকারে পুরো ম্যানিফেস্টো আমি পড়েছি।

জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদে তর্ক-বিতর্ক হবে কিন্তু আমরা জাতীয় স্বার্থে এক থাকবো। মন্ত্রী বলেন, জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করবো। তিনি বলেন, সেখানে সকল ইস্যু আলাপ-আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি সমাধান দিবো।

মন্ত্রী পরে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান।।

জন আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে, তারুণ্যের চাহিদানুযায়ী নির্বাচনী ইশতেহার পাল্টাতে হতে পারে।

আপডেট সময় : ১০:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬