ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিক্ষার্থী আহত, একজন ঢাকায় প্রেরণ। ফেল করেছে শিক্ষার্থী, নাকি ফেল করেছে আমাদের শিক্ষা-ব্যবস্থা? ১৫ আগস্ট: গণতন্ত্রের আপসহীন কণ্ঠ বেগম খালেদা জিয়া। হিলিতে মাদক নিয়ন্ত্রনে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে ৪৫২ জন আটক, খুশি সচেতন মহল। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম। রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত গ্রেফতার ৩। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য। ১৭ দেশে ২৫ বার ভ্রমণ, ১৭ বছর পেকুতে—গণপূর্ত প্রকৌশলী কাজী ফিরোজকে ঘিরে প্রশ্নের পাহাড়।

দিনাজপুরে অবৈধ ইজি-বাইক সংগঠনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধভাবে পরিচালিত জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজি-বাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি-এর বেআইনি সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নয়ন ও সাধারণ সম্পাদক মোঃ আরমান স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ এই ইজি-বাইক সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও তারা পুনরায় বেআইনিভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় সাধারণ অটোরিক্সা শ্রমিকদের ওপর তারা হামলে পড়ে। এ সময় অটোরিক্সার চাবি কেড়ে নেওয়া, অসুস্থ রোগী ও স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের জোরপূর্বক অটোরিক্সা থেকে নামিয়ে দেওয়া এবং বেশ কয়েকটি অটোরিক্সা ভাঙচুর করা হয়। যা চরম অমানবিক ও নিন্দনীয় কাজ।

অভিযোগে বলা হয়, শহরের প্রধান প্রধান সড়কে অটোরিক্সা আটকিয়ে শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হয়েছে, যা অত্যন্ত গর্হিত ও আইনবিরোধী কর্মকাণ্ড।

দিনাজপুর শহরে ভবিষ্যতে যাতে এই রেজিস্ট্রেশনবিহীন ইজি-বাইক সংগঠন আর কখনো অটোরিক্সা ও ভ্যান শ্রমিকদের হয়রানি করতে না পারে, সে লক্ষ্যে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করা হয় স্মারকলিপিতে।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন।

এর আগে স্মারকলিপি প্রদানের পূর্বে শহরের পরমাণু চিকিৎসা কেন্দ্র জোড়াব্রিজ সংলগ্ন দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ ইজি-বাইক সংগঠনের সকল বেআইনি কার্যক্রম বন্ধ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিক্ষার্থী আহত, একজন ঢাকায় প্রেরণ।

দিনাজপুরে অবৈধ ইজি-বাইক সংগঠনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

আপডেট সময় : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬