ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ৫৭১ কোটি টাকার অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মের অভিযোগ। 

দুর্নীতিবাজদের ঠাঁই নেই- মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবে না এবং দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীত নিয়ে সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায়।

প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনার পাশাপাশি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যার মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। এরই মধ্যে বিশেষজ্ঞ দল জমি পরিদর্শনে এসেছেন এবং আশা করা যাচ্ছে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

জননিরাপত্তা ও জনকল্যাণের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ ঠাকুরগাঁও পৌরসভার আধুনিকায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং নারী উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

দুর্নীতিবাজদের ঠাঁই নেই- মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপডেট সময় : ১০:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬