ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি। নরসিংদীতে তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ার উদ্বোধন। বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ। মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য ফাঁস!  বঙ্গভবনের পথে মির্জা ফখরুল: একজন দলীয় নেতার সামনে রাষ্ট্রনায়ক হওয়ার পরীক্ষা। শিক্ষার্থী ফেল করেনি, ফেল করেছে বাংলাদেশ। পরীক্ষার ফলাফলের আয়নায় আমাদের শিক্ষা ব্যবস্থা হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ। মিটফোর্ডের সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতপাত বিলোপ জোটের আয়োজনে মানববন্ধন। প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ: ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর!

নতুন সরকারে ৪৫ জন মন্ত্রীর জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি। ব্যস্ত সময় পার করছেন দায়িত্ব প্রাপ্তরা।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২১ জন সংবাদটি পড়েছেন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে বিজয়ীরা সরকার গঠন করবে। আর নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য গাড়ি প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সর্বোচ্চ সংখ্যা ৪৫ জন ধরে নিয়ে গাড়ি প্রস্তুত করছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিয়ম অনুযায়ী, প্রথমে শপথ নেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। এরপর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

নতুন মন্ত্রিসভার দাপ্তরিক কাজ করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করা হয়। অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়।

নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। রাষ্ট্রপতি প্রথমে সরকার প্রধানকে শপথ পাঠ করাবেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মন্ত্রিসভার সর্বোচ্চ সংখ্যা ৪৫ জন ধরে নিয়ে গাড়ি প্রস্তুত করা হচ্ছে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিভিআইপি প্রটোকলে সবসময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখতে হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যেন আরেকটি গাড়ি পাঠানো যায়, এজন্য পাঁচটি গাড়ির বেশি রাখা হচ্ছে বলেও জানা গেছে। সবমিলিয়ে ৫০টি গাড়ি প্রস্তুত করা হচ্ছে।

জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন সেগুলোসহ সরকারি যানবাহন অধিদপ্তরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। যারা নতুন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হবে এসব গাড়ি।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নতুন সরকারের মন্ত্রিসভা কত সংখ্যার হবে, সেটা সেই সরকারই নির্ধারণ করবে। নির্বাচিত হওয়ার পর তারা মন্ত্রিপরিষদ বিভাগে গাড়ির চাহিদা দেবে। সে অনুযায়ী সরকারি যানবাহন অধিদপ্তর গাড়ি প্রস্তুত করবে।

তবে, এখন প্রাথমিকভাবে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি সরকারি যানবাহন অধিদপ্তরকে প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেও জানান তিনি।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখছি। তবে, ঠিক কতগুলো গাড়ি লাগবে সেটা শপথের দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চূড়ান্তভাবে জানানো হবে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি।

নতুন সরকারে ৪৫ জন মন্ত্রীর জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি। ব্যস্ত সময় পার করছেন দায়িত্ব প্রাপ্তরা।

আপডেট সময় : ১০:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬