ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান । গ্রামীণ সংস্কৃতি ও কাছারির গল্প- অধ্যক্ষ সৈয়দ রবিউল আলম। কিশোরগঞ্জে গরু গোসল করাতে গিয়ে নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার। জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায়। সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু। প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত প্রধান নির্বাহী আদেশ দিলেন যোগদানের। আসলে বড় কে? জাতীয় প্রেসক্লাবে ‘তারুণ্যের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদের জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান।

মাদারীপুরে ধানের শীষের বিজয়। তৃণমূলে খুশির জোয়ার।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০২ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। দুটি আসনে বিএনপির প্রার্থী ও একটিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত ১:০০টার দিকে মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রার্থী ও তাদের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন। কার্যালয়ের বাইরে আনন্দ-উল্লাস করেন প্রার্থীর নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ।

রিটার্নিং অফিসারের সূত্র মারফত জানা যায়, মাদারীপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা রিকশা প্রতিকে পেয়েছেন ৬৪৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন ৬৪৫২৪ ভোট। মাদারীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া পেয়েছেন ৬১৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬৪৭৬ ভোট। মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার পেয়েছেন ৯৬১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪৬৪৬ ভোট পেয়েছেন।

মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, মাদারীপুরের তিনটি আসনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন ও ফলাফল ঘোষণা করা হয়েছে। শিগগিরই সংসদ সদস্যদের নামের তালিকা জনস্বার্থে গেজেট প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, মাদারীপুরের শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪১ জন। নারী ভোটার আছে ১ লাখ ৫৫ হাজার ২৪৬ জন। এছাড়া ২ জন রয়েছে হিজড়া ভোটার। মোট ভোট কেন্দ্র ১০২টি। মাদারীপুর-০১ এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্টপার্টির প্রার্থী আবদুল আলী (কাস্তে), জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু (লাঙ্গল), খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা (রিক্সা), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আকরাম হুসাইন (হাতপাখা), গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাফিজুর রহমান (আনারস), স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু (ফুটবল), কামাল জামান নুরুউদ্দিন মোল্লা (জাহাজ) ও ইমরান হাসান (হরিণ)।

মাদারীপুর সদরের ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মাদারীপুর-২ আসন গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ৩৬ হাজার ২৩২জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২১ জন। নারী ভোটার আছে ২ লাখ ১২ হাজার ৬০৩ জন। এছাড়া ৮ জন রয়েছে হিজড়া ভোটার। মোট ভোট কেন্দ্র ১৪৫টি। এরমধ্যে সদর উপজেলায় ৭৮টি ও রাজৈর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬৭টি। মাদারীপুর-২ আসনে প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা আলী আহমদ চৌধুরী (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান (রিক্সা), জাতীয় পার্টির প্রার্থী মো. মহিদুল ইসলাম মুহিদ হাওলাদার (লাঙ্গল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী মো. দিদার হোসেন (কাঁচি), কল্যাণ পার্টির প্রার্থী সুবল চন্দ্র মজুমদার (হাতঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য (কলস), শহিদুল ইসলাম খান (মোটরসাইকেল), কামরুল ইসলাম সাঈদ আনসারী (হরিণ) ও বেয়াজুল ইসলাম (ঘোড়া)

মাদারীপুর-৩ আসন: মাদারীপুরের কালকিনি উপজেলার ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ডাসার উপজেলার ৫টি ইউনিয়ন এবং মাদারীপুর সদর উপজেলার ৫ ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন গঠিত। মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৬৪৬ জন। নারী ভোটার আছে ১ লাখ ৮৫ হাজার ১৫৮ জন। এছাড়া ২ জন রয়েছে হিজড়া ভোটার। মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এরমধ্যে সদর উপজেলায় ৩৭টি ও কালকিনি উপজেলায় ৭২ ও ডাসার উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ২৫টি। মাদারীপুর-৩ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত আনিসুর রহমান তালুকদার খোকন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মাওলানা মো. রফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা), সুপ্রীম পার্টির প্রার্থী নিতাই চক্রবর্তী (একতারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আজিজুল হক (হাতপাখা) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী আমিনুল ইসলাম (মই)। মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান ।

মাদারীপুরে ধানের শীষের বিজয়। তৃণমূলে খুশির জোয়ার।

আপডেট সময় : ০৮:১৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬