ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ৫৭১ কোটি টাকার অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মের অভিযোগ। 

প্রায় ৫০ লক্ষাধিক মতুয়া ভক্তের সমাগমে গোপালগঞ্জের ওড়াকান্দিতে শুরু হয়েছে বারুনী স্নান উৎসব ও মেলা।

মতুয়া ভক্তের সমাগমে গোপালগঞ্জের ওড়াকান্দিতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বারুনী স্নান উৎসব ও মেলা। মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর–এর ২১৫তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত এই উৎসবে দেশ-বিদেশ থেকে লাখো মতুয়া ভক্তের সমাগম ঘটেছে।

সোমবার (১৬ মার্চ,২৬) সকাল ৮টা ৩৭ মিনিটে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা চলবে মঙ্গলবার (১৭ মার্চ,২৬) সকাল পৌনে ৯টা পর্যন্ত। একই সঙ্গে তিনদিনব্যাপী মেলা চলবে ১৮ মার্চ বিকেল পর্যন্ত।

উৎসবকে কেন্দ্র করে ওড়াকান্দি ঠাকুরবাড়ি এলাকা ও আশপাশের অন্তত পাঁচ কিলোমিটার জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে আগত মতুয়া ভক্তরা ঢাক-ঢোল ও উলুধ্বনির মাধ্যমে ঠাকুরবাড়িতে উপস্থিত হচ্ছেন।

১৭ মার্চ ব্রক্ষ্মমুহূর্তে বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি ও ঠাকুর পরিবারের জ্যেষ্ঠ সদস্য শ্রীমতি সীমাদেবী ঠাকুর মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও পূজাঅর্চনা করবেন। এরপর ভক্তরা ঠাকুরবাড়ির কামনা সাগর ও শান্তি সাগরে পবিত্র স্নান করে পাপমুক্তি ও দেশমঙ্গল কামনা করবেন।

তিনদিনব্যাপী মেলায় বসেছে দেশজ ও কুটির শিল্পের বিভিন্ন পণ্যের দোকান। মৃৎশিল্প, খেলনা, পোশাক, খাদ্যদ্রব্য ও বিভিন্ন ধরনের মিষ্টির দোকানে জমে উঠেছে বেচাকেনা।

উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রস্তুতি সভা করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ ও র‍্যাবের যৌথ নিরাপত্তা ব্যবস্থায় স্নান উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে।

স্নানোৎসব উদযাপন কমিটির সভাপতি জানান, আগত ভক্তদের থাকা ও প্রসাদের ব্যবস্থা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া অসুস্থ ভক্তদের জন্য একাধিক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি পদ্মনাভ ঠাকুর বলেন, দেশ-বিদেশ থেকে প্রায় ৫০ লক্ষাধিক ভক্ত এ উৎসবে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তাঁর পুত্র গুরুচাঁদ ঠাকুর গোপালগঞ্জের এই ওড়াকান্দি গ্রামেই জন্মগ্রহণ করেন। বিশ্বের কোটি কোটি মতুয়া ভক্তের কাছে ওড়াকান্দি ঠাকুরবাড়ি একটি পবিত্র তীর্থস্থান। ২০২১ সালে নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় এই ঠাকুরবাড়িতে পূজা অর্চনা করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

প্রায় ৫০ লক্ষাধিক মতুয়া ভক্তের সমাগমে গোপালগঞ্জের ওড়াকান্দিতে শুরু হয়েছে বারুনী স্নান উৎসব ও মেলা।

আপডেট সময় : ১১:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬