ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান: মবের কবলে পুলিশ, উত্তেজনার মধ্যেই ৭ জুয়ারী গ্রেফতার।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১৭৮ জন সংবাদটি পড়েছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তেজনাকর পরিবেশের মধ্যেও ৭ জন জুয়ারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে দীর্ঘদিন ধরে গোপনে জুয়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

‎পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। জুয়ারীদের স্বজন ও স্থানীয় কিছু লোকজন একত্রিত হয়ে মব সৃষ্টি করে এবং অভিযানে বাধা দেয়। একপর্যায়ে তারা আটক জুয়ারীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

‎এ সময় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার বাকবিতণ্ডা, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।

‎তবে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৭ জন জুয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ।

‎স্থানীয়দের অনেকেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন মব সৃষ্টি অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক প্রবণতা।”

‎এ বিষয়ে ফুলছড়ি থানা উপরিদর্শক বজলুল করিম জানায়, জুয়া ও মব সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আটক ৭ জুয়ারীকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান: মবের কবলে পুলিশ, উত্তেজনার মধ্যেই ৭ জুয়ারী গ্রেফতার।

আপডেট সময় : ১২:৩৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬