ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

মাদারীপুরের রাজৈরে ফুলবাড়ী গ্রামের লিচু বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

আজ ২৩ মার্চ, ২০২৬ সোমবার মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কদমবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের একটি লিচু বাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম অভিজিৎ বিশ্বাস (২০)।তার ডাকনাম পটে। সে কদমবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লিচু বাগানের ভেতরে অভিজিতের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ২০ বছর বয়সী এই যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। তবে মরদেহটি হাঁটুগাড়া অবস্থায় পাওয়া গেছে। অনেকেরই ধারণা,হত্যার পর মরদেহটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। অভিজিৎ বিশ্বাসের মৃত্যু নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ও সন্দেহ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে অবিলম্বে আসামি সনাক্তপূর্বক তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

মাদারীপুরের রাজৈরে ফুলবাড়ী গ্রামের লিচু বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

আপডেট সময় : ০৫:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬