ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিসিক এর জিএম,পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? মোহনা টিভির চেয়ারম্যান,এমডি কারাগারে, মব গোষ্ঠির দখলে মোহনা টিভি!  ত্রয়োদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনীত হলেন হেলেন জেরিন খান। মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! অসীম ক্ষমতাধর মাসুদুল ইসলাম একসাথে পাঁচ পদের দায়িত্বে।  বিআইডব্লিউটিএ’ র বিতর্কিত কর্মকাণ্ড। দেশের জ্বালানী ও অর্থনীতি সংকটেও বিআইডব্লিউটিএতে বিলাসী বনভোজনের নামে অর্থ ও জ্বালানি অপচয়ে মনোরঞ্জন।  বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে ও বাংলা নববর্ষ উদযাপন। “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান। চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসুলবাগ ‘চাক্তাই ডাইভারশন খালটি’ সংস্কার জরুরী। আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা।

মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা! 

মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তবে গৃহবধূর পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে শশুরবাড়ির লোকেরা হত্যা

করেছে, ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী রুমি বেগম (২৯) এর সাথে। পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

(২৮ মার্চ,২৬) শনিবার জানা যায়, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলের শিপন মোল্লার সাথে ২০১২ সালে বিবাহ হয় রাজৈরের গোবিন্দপুরে। দম্পতির বারো বছর, চার বছর ও তিন বছরের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান হয় তবে তাদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো শশুরবাড়ির লোকদের সাথে। এঘটনার জেরে মৃত্যু  সংঘটিত হতে পারে, তবে রুমির পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।

নিহতের বড় বোন সুমি আক্তার জানান, বিয়ের পর থেকেই ওরা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো, গতকাল রাত ১০টার দিকেও বোনের সাথে কথা হয়েছে, সে কিভাবে আত্নহত্যা করে, ওর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে, পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিসিক এর জিএম,পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা! 

আপডেট সময় : ০৮:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬