ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার মতলব সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিস্ফোরণ! খুলনায় নিরালায় ছুরিকাঘাতে যুবক নিহত গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ : কর্মকর্তাদের পক্ষে তিন সংগঠনের তীব্র প্রতিবাদ, নরসিংদী কারাগার প্রকল্পের চুক্তি বাতিল ঘিরে নতুন আলোচনা ‎ গোপালগঞ্জের হিন্দু যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুর হাজির ‎ খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ‎ যেখানে-সেখানে ময়লা নয়, শহরকে নিজের ঘরের মতো ভালোবাসার আহ্বান সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ‎নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির একটি দল সীমান্ত পিলার ১২/৫ এস থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার আমবাগান এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৭ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১২ আরবি থেকে প্রায় ১০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার রাজপুর এলাকা থেকে ৮৪ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করে।

অন্যদিকে বাঁকাল চেকপোস্টের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় মোট ৪ লাখ ৮৩ হাজার ৫৪০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও এসব অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ।

আপডেট সময় : ০৯:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬