ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

চট্টগ্রাম বন্দরে এলএনজি-এলপিজি ও গ্যাস অয়েলসহ আরো ৪ জ্বালানিবাহী জাহাজ।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যেই দেশের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চারটি জ্বালানিবাহী জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে।

সোমবার (৬ এপ্রিল,২৬) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।বন্দর সূত্রে জানা গেছে, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো গত কয়েক দিনে চট্টগ্রাম বন্দরে নোঙর করে।

এর মধ্যে এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ গত ৩১ মার্চ বন্দরে এসে বর্তমানে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি রয়েছে ডিওজে-৬ জেটিতে।

এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি বহনকারী ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ গত ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা সারাক্ষণ বার্তাকে জানান, বর্তমানে বন্দরে চারটি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে এবং দ্রুত সময়ের মধ্যে এসব জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতেই এসব জ্বালানি দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব জ্বালানি পণ্য খালাস সম্পন্ন হলে দেশের চলমান জ্বালানি সংকট কিছুটা কমবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

চট্টগ্রাম বন্দরে এলএনজি-এলপিজি ও গ্যাস অয়েলসহ আরো ৪ জ্বালানিবাহী জাহাজ।

আপডেট সময় : ০৮:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬