ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সংবাদ সম্মেলনে গৃহকর্মীকে ২২ বছর আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ : ৫ আগস্টের সহিংসতার অভিযোগেও কাঠগড়ায় জাহাঙ্গীর লতিফ। ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী গ্রেফতার। বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আড়াই মাসের মাথায় মর্মান্তিক ঘটনা। স্টেশনে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের ১১ নারী গ্রেপ্তার। ভূরুঙ্গামারীতে জাল টাকা দিয়ে মাদক কিনতে গিয়ে পুলিশের হাতে আটক। পঞ্চগড়ের দেবীগঞ্জে এক সপ্তাহে দুই শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার। নলছিটিতে পাঁচ বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা। গুজব, মব ও রাষ্ট্রের শৃঙ্খলা: এখনই থামাতে হবে আইনের বাইরে বিচারের প্রবণতা। সনাতন ধর্মের বিশ্বজনীনতা ও মতুয়া দর্শন: শাস্ত্র, ইতিহাস ও দর্শনের আলোকে একটি তুলনামূলক পর্যালোচনা। ডিসেম্বরে দেশে ফিরবেন জননেত্রী শেখ হাসিনা, আত্মসমর্পণের ঘোষণা।

দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত।

“তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো দিনাজপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও তাদের বিকাশে একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল,২৬) সকাল সাড়ে ১১০০টায় দিনাজপুর সদর উপজেলার তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল মাঠে এ বাছাই পর্বের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ততা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রানা এবং উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম।

এছাড়াও তোফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল এর শরীর চর্চা শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ ওবায়দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাছাই পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী ধাপে প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ প্রদান করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সংবাদ সম্মেলনে গৃহকর্মীকে ২২ বছর আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ : ৫ আগস্টের সহিংসতার অভিযোগেও কাঠগড়ায় জাহাঙ্গীর লতিফ।

দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৯:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬