ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী । মানুষ এখন স্থিতিশীলতা চায়, শান্তি ও কর্মসংস্থান চায়: মৌলভীবাজারে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. বগুড়ার ‘ফেন্সী রিমন’ এখন সাংবাদিক পরিচয়ে করছে নানা অপকর্ম। ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত । উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে ঝালকাঠি-১ আসন সহিংসতা ও নাশকতার মামলায় আওয়ামীলীগ নেতা আফজাল গ্রেপ্তার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন।

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯।

চট্টগ্রামের পতেঙ্গা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন রোহিঙ্গা নাগরিক।

শুক্রবার (১০ এপ্রিল,২৬) রাত সাড়ে ৯টার দিকে নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেফতাররা হলেন— কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলম (৪৫), ১০ নম্বর ক্যাম্পের সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), মহেশখালীর জালিয়াপাড়া বাঘকাটাঘোনা গ্রামের শাহ আলম (৩৫), টেকনাফের দক্ষিণপাড়া গ্রামের আজম উল্লাহ (৫৭), একই এলাকার মো. ফারুক (২৫) এবং ডেলপাড়া গ্রামের ছানাউল্লাহ (৫৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বঙ্গোপসাগর হয়ে দেশে প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা একটি ফিশিং ট্রলারে অভিযান চালান। এ সময় ট্রলারের মাছ সংরক্ষণের স্টোর থেকে ইয়াবা ভর্তি তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ৫০টি কার্ড পাওয়া যায়। প্রতিটি কার্ডে ১০ হাজার পিস করে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারদের মধ্যে ৫ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯।

আপডেট সময় : ১১:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬