ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

ব্র্যাক সীডের আয়োজনে কাহারোলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত।

ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে আধুনিক উৎপাদন কলাকৌশল ব্যবহারের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে দিনাজপুরের কাহারোল উপজেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৯ এপ্রিল ২০২৬ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় সময়োপযোগী হাইব্রিড ধান, আলু, উফশী ধান, ভুট্টা ও বিভিন্ন সবজি বীজের আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং পরিবেশবান্ধব বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোফাখাইরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার, দিনাজপুর। এছাড়াও উপস্থিত ছিলেন রিটেইলার মোঃ শহীদুল ইসলাম (সভাপতি), কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ফার্ম ম্যানেজার (বীজ আলু, কাহারোল) মোঃ ফরহাদ হোসেন, মনিটরিং অফিসার মোঃ সেলিম রেজা, কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ (সবজি ও বায়োপেস্টিসাইড), মোঃ মোজাফফর হোসেন (পিডিএস) এবং টিএসও মোঃ হারুন অর রশীদ।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় জৈব বালাইনাশকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালার শেষে অংশগ্রহণকারী মডেল কৃষকদের মাঝে আমন মৌসুমে চাষের জন্য জনপ্রিয় ব্র্যাক হাইব্রিড-১০ ধান বীজ বিতরণ করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান।

ব্র্যাক সীডের আয়োজনে কাহারোলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৯:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬