ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কিশোরগঞ্জে ভূমি অফিসে সাংবাদিক হেনস্তা: বহিরাগত দিয়ে সরকারি সার্ভার ব্যবহারের অভিযোগে উত্তেজনা। ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি মাদক বিরোধী অভিযানে ৭ লক্ষ ৯শত টাকার মাদকদ্রব্য আটক। কঠোর নিরাপত্তায় শেরপুর-৩ এর ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী মালামাল। মাদারীপুরের বিভিন্ন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ। ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুস সালামের বিতর্কিত কান্ড। চুম্বনরত নারীর ছবি ঘিরে উত্তেজনা, চাপের মুখে অনুসন্ধান। গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে ‘এমটি সেন্ট্রাল স্টার’। সত্য প্রকাশ করায মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি। জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি।

মাদারীপুরের বিভিন্ন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২৮ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন চালু হওয়া মিড- ডে মিলের নিম্নমানের খাবার সরবরাহের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। আমাদের প্রতিনিধি নিশ্চিত করেছে এ পর্যন্ত প্রায় ৬ জন কোমলমতি শিক্ষার্থী সরবরাহকৃত টিফিন খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পরে এবার ছিলারচর ইউনিয়নের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিম্নমানের (মিড ডে মিল)খাবার সরবরাহ করার অভিযোগ উঠেছে। নিম্নমানের খাবার খেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এমনটাই ৩৭নং রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। এক শিক্ষার্থীর অভিভাবক বলেছেন,পচা রুটি ও পচা ডিম সরবরাহ করা হচ্ছে। এগুলো খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ইতিপূর্বে অবগত করেছি।

অভিভাবক ও স্থানীয়দের দাবি এসব অসাধু টেন্ডারবাজ দের দ্রুত আইনের আওতায় আনা হোক। অনেকের দাবি,পলাতক ফেসিস্ট সরকারের অনুগামীদের দ্বারা কোথাও কোথাও মিড-ডে মিল সরবরাহ করা হচ্ছে।এরা সুকৌশলে নিম্নমানের খাবার সরবরাহ করে নিজেরা যেমন লাভবান হচ্ছে তেমনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মাদারীপুরবাসী।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে ভূমি অফিসে সাংবাদিক হেনস্তা: বহিরাগত দিয়ে সরকারি সার্ভার ব্যবহারের অভিযোগে উত্তেজনা।

মাদারীপুরের বিভিন্ন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ।

আপডেট সময় : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬