ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার।

বরগুনার আমতলী পৌরসভা এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদকসেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত পরোয়ানাভুক্ত আসামি মোঃ বেল্লাল সর্দার (৩০) কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে জারি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বেল্লাল সর্দারের নামে মাদক, চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তার দৌরাত্ম্যে পৌর এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলেও অভিযোগ রয়েছে।

অবশেষে পুলিশের অভিযানে তার গ্রেফতারে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পৌর শহরের সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

আমতলী থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধী ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত বেল্লাল সর্দারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার।

আপডেট সময় : ১০:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬