ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি। নরসিংদীতে তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ার উদ্বোধন। বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ। মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য ফাঁস!  বঙ্গভবনের পথে মির্জা ফখরুল: একজন দলীয় নেতার সামনে রাষ্ট্রনায়ক হওয়ার পরীক্ষা। শিক্ষার্থী ফেল করেনি, ফেল করেছে বাংলাদেশ। পরীক্ষার ফলাফলের আয়নায় আমাদের শিক্ষা ব্যবস্থা হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ। মিটফোর্ডের সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতপাত বিলোপ জোটের আয়োজনে মানববন্ধন। প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ: ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর!

উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নবগঠিত জেলা কমিটিকে স্বাগত জানিয়ে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে,২৬) উলিপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এহছানুল হক করিম (প্রিন্স), উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তৌফিকুর রহমান (লাভলু) এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান (বিপুল)। এছাড়াও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী (কবির) ও আসাদুজ্জামান (লিখন)।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (মারুফ), ছাত্রনেতা আল মামুন (সুমন), জিয়া সাইবার ফোর্স উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক হাসান আলী, পৌর ছাত্রদলের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হীরা মিয়া এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি মো. আশরাফুল আলম (বিপুল) ও সাধারণ সম্পাদক সোহেল রানাকে অভিনন্দন জানান।

তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম জোরদার করা সম্ভব হবে। নেতারা ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শান্তিপূর্ণ পরিবেশে মিছিলটি সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি।

উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৫:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬