ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা।

এখন এদেশে মনে হয় কোনো আওয়ামীলীগ নেই- সাকিব।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৮৫ জন সংবাদটি পড়েছেন

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই ক্রিকেটার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে সমসাময়িক রাজনীতির রূপান্তর নিয়ে তার করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, “একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।”রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তিনি মনে করেন না যে তিনি কোনো ভুল করেছেন। এমনকি ইমরান খানের মতো নতুন দল গঠন না করে কেন প্রথাগত রাজনীতিতে এলেন, এমন প্রশ্নের জবাবেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন।

পটপরিবর্তনের পর থেকে সাকিব দেশে ফেরেননি। আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে সাকিবের কণ্ঠে ঝরে পড়ে অনিশ্চয়তার সুর। তিনি সরাসরি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”

খেলোয়াড় থাকাকালীন নির্বাচনে অংশ নেওয়া কি কোনো নিরাপত্তা শঙ্কা থেকে ছিল? এমন প্রশ্নের জবাবে সাকিব বেশ আবেগপ্রবণ হয়ে উত্তর দেন। তিনি বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এলাকার মানুষের কাছে তার পরিচিতি এবং টান সবসময়ই ব্যক্তিগত ও শেকড়কেন্দ্রিক ছিল।

উল্লেখ্য, রাজনৈতিক পরিবর্তনের পর সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রিকেটপাড়ায় দীর্ঘ সময় ধরে নানা গুঞ্জন চলছে। সাকিবের এই সাক্ষাৎকারটি দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ? 

এখন এদেশে মনে হয় কোনো আওয়ামীলীগ নেই- সাকিব।

আপডেট সময় : ১০:২৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬