ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিক্ষার্থী আহত, একজন ঢাকায় প্রেরণ। ফেল করেছে শিক্ষার্থী, নাকি ফেল করেছে আমাদের শিক্ষা-ব্যবস্থা? ১৫ আগস্ট: গণতন্ত্রের আপসহীন কণ্ঠ বেগম খালেদা জিয়া। হিলিতে মাদক নিয়ন্ত্রনে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে ৪৫২ জন আটক, খুশি সচেতন মহল। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম। রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত গ্রেফতার ৩। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য। ১৭ দেশে ২৫ বার ভ্রমণ, ১৭ বছর পেকুতে—গণপূর্ত প্রকৌশলী কাজী ফিরোজকে ঘিরে প্রশ্নের পাহাড়।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন সাম্মী আক্তার সিনহা । সিংড়ার কৃতী শিক্ষার্থীর সাফল্যে গর্বিত বাবা, উচ্ছ্বসিত পরিবার ও এলাকাবাসী।

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাটোরের সিংড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মোসা. সাম্মী আক্তার সিনহা (১৩)।

সে সিংড়া উপজেলার ১ নং সুকাশ ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলোয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী সাম্মী নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের দিকনির্দেশনায় নিজেকে গড়ে তুলছে একজন সম্ভাবনাময় ক্রীড়াবিদ হিসেবে। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও পুরো ইউনিয়নজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আলম হোসেন বলেন,“সাম্মী অত্যন্ত পরিশ্রমী ও প্রতিভাবান একজন শিক্ষার্থী। নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসের কারণেই সে আজ এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে সে আরও বড় পর্যায়ে ভালো করবে বলে আমরা আশাবাদী।”

স্থানীয়দের মতে, সাম্মী আক্তার সিনহার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি পুরো সুকাশ ইউনিয়নের জন্য গর্বের বিষয়। তার এই কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

সাম্মী আক্তার সিনহার বাবা, ১ নং সুকাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৌরভ হোসেন মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“মেয়ের এই অর্জনে আমি একজন বাবা হিসেবে সত্যিই গর্বিত। ছোটবেলা থেকেই সে খেলাধুলার প্রতি আগ্রহী ছিল। আমি সবসময় তাকে উৎসাহ দিয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে।”

উল্লেখ্য, প্রতিযোগিতাটির আয়োজন করে জেলা প্রশাসন, নাটোর ও জেলা ক্রীড়া অফিস, নাটোর। জেলার তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিক্ষার্থী আহত, একজন ঢাকায় প্রেরণ।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন সাম্মী আক্তার সিনহা । সিংড়ার কৃতী শিক্ষার্থীর সাফল্যে গর্বিত বাবা, উচ্ছ্বসিত পরিবার ও এলাকাবাসী।

আপডেট সময় : ১০:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬