ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

পঞ্চগড়ের কৃতী সন্তান খুকৃবি শিক্ষার্থী মারুফের বিস্ময়কর উদ্ভাবন : CGPA Tracker App 

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ মারুফ ইসলাম শিক্ষার্থীদের একাডেমিক পরিকল্পনা ও CGPA ট্র্যাকিং সহজ করতে তৈরি করেছেন “CG Kto” নামে একটি স্মার্ট CGPA ট্র্যাকার অ্যাপ।

অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই নিজেদের বর্তমান CGPA হিসাব করতে, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করতে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় একাডেমিক পরিকল্পনা সাজাতে পারবেন। এতে রয়েছে লাইভ CGPA ট্র্যাকিং, টার্গেট সেটিং, সেমিস্টারভিত্তিক একাডেমিক হিস্টোরি সংরক্ষণসহ আরও বিভিন্ন সুবিধা।

উদ্যোক্তা মোহাম্মদ মারুফ ইসলাম জানান, অনেক সময় শিক্ষার্থীদের এক-দুইটি সেমিস্টার আশানুরূপ না গেলেও পরবর্তীতে সঠিক পরিকল্পনার মাধ্যমে সেই ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব।

তবে অধিকাংশ শিক্ষার্থীরই এ বিষয়ে পরিষ্কার ধারণা থাকে না। “CG Kto” অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা নিজেদের বর্তমান অবস্থান বুঝে ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত CGPA লক্ষ্য নির্ধারণ করতে পারেন এবং ধাপে ধাপে সেটি অর্জনের পরিকল্পনা সাজাতে পারেন।

তিনি আরও বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারের GPA প্রদান করা হলেও সরাসরি CGPA দেখানো হয় না। ফলে শিক্ষার্থীদের নিজেদের CGPA আলাদাভাবে হিসাব ও ট্র্যাক করতে হয়। তার মতে, নিয়মিত CGPA ট্র্যাক করা গেলে শিক্ষার্থীরা নিজেদের একাডেমিক দুর্বলতা ও উন্নতির জায়গাগুলো সহজে বুঝতে পারবেন, যা পড়াশোনায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

মারুফ জানান, প্লে-স্টোরে বিভিন্ন অ্যাপ খুঁজেও তিনি নিজের চাহিদামতো কোনো কার্যকর CGPA ট্র্যাকার পাননি। এজন্য তিনি নিজেই অ্যাপটি তৈরির উদ্যোগ নেন। যদিও তিনি পেশাদার প্রোগ্রামার নন, তবুও সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় অ্যাপটি ডেভেলপ করেছেন। এছাড়া অ্যাপটির কোড ওপেন-সোর্স প্ল্যাটফর্মে উন্মুক্ত রাখা হয়েছে, ফলে যে কেউ চাইলে কোড দেখতে, ব্যবহার করতে কিংবা উন্নয়নমূলক পরিবর্তন আনতে পারবেন।

অ্যাপটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এটিকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগের এমন উদাহরণ ভবিষ্যতে আরও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক জীবনকে আরও সহজ ও পরিকল্পিত করতে এটি হতে পারে কার্যকর একটি টুল।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

পঞ্চগড়ের কৃতী সন্তান খুকৃবি শিক্ষার্থী মারুফের বিস্ময়কর উদ্ভাবন : CGPA Tracker App 

আপডেট সময় : ০৮:০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬