ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ: ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী, সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি। কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড। গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন। সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন: মিটফোর্ড সুইপার কলোনির সংকট রাষ্ট্রের মানবিকতা, ন্যায়বিচার ও সংবিধানের পরীক্ষা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের স্বপ্ন পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব ঘাটতি ৮৮ হাজার কোটি টাকা:  এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ। সরকারের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র:  মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বিতর্কিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চুক্তিভিত্তিক সচিব!

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আমু’র মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ধানসিঁড়ি ইউনিয়নে পোস্টারিং।

ঝালকাঠি সদর উপজেলার ৮ নম্বর গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার“২.০ প্রত্যাবর্তন” এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কারামুক্তির দাবিতে পোস্টারিং কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ধানসিঁড়ি ইউনিয়ন শাখা। এ কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রলীগের ধানসিঁড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন মেহেদী। গতকাল রাতভর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো হয়।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, গাবখান ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এসব পোস্টার লাগানো হয়। পোস্টারগুলোতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের আহ্বান এবং আমির হোসেন আমুর মুক্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ধানসিঁড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আল মামুন মেহেদী এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, “দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্ব আবারও প্রয়োজন। একই সঙ্গে বর্ষীয়ান নেতা আমির হোসেন আমুর মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে পোস্টারিং কর্মসূচি পালন করেছি।”

এবিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ছাত্রলীগ একটা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। তারা ২৪শে জুলাই আন্দোলন থেকে শুরু করে সকল বিষয় যে অপকর্ম করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ ছাত্রলীগ যদি মাঠে নামার চিন্তা করে তাহলে জেলা ছাত্রদল সকল মানুষকে নিয়ে প্রতিহত করবে। ছাত্রদল বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে মাঠে ছিলো এখনো মাঠে থাকবে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য ও দেশের প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রদল রাজপথে থাকবে।

এবিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান মাহমুদ বলেন, থানায় নতুন আসছি এখন পর্যন্ত কোন কিছু জানি না। তবে খোঁজ নিয়ে দেখবো।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ: ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর!

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আমু’র মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ধানসিঁড়ি ইউনিয়নে পোস্টারিং।

আপডেট সময় : ০৯:১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬