ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সদস্য গ্রেফতার। ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে এক সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২। নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার। মাতামুহুরী উপজেলা শাখা’র বদরখালী ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত।  অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন। হ‌রিজন সম্প্রদা‌য়ের আলোকবর্তিকা ন‌ন্দিনী বিশ্ববিদ্যালয়ের অদম্য শিক্ষার্থী। জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার।

ঈদযাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ পূর্বাঞ্চলে প্রতিদিন ১৬ জোড়া ট্রেনে বিক্রি হবে ১০ হাজার টিকিট শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

ঈদযাত্রার ট্রেনের যাত্রীদের মাঝে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বুধবার থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাঞ্চলের যাত্রীদের মাঝে টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। একজন যাত্রী সর্বোচ্চ একবার চারটি টিকিট কিনতে পারবেন। রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ থেকে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন যাত্রীদের মাঝে ১৬ জোড়া (আসা–যাওয়া ৩২টি) ট্রেনের ১০ হাজার টিকিট ওয়েবসাইটে যাত্রীদের জন্য ছাড়া হবে। যাত্রীরা নিজস্ব এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে ওয়েবসাইটে গিয়ে একজন সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন। এছাড়াও ঈদের দুইদিন আগে থেকে চট্টগ্রাম–চাঁদপুর রুটেসহ বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে।

চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার দৈনিক আলোকিত সকাল কে বলেন, ১৩ মে (আজ) থেকে ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের মাঝে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রতিবারের মতো এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন দুপুর ২টা থেকে। আমাদের চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৬ জোড়া (আসা–যাওয়া ৩২টি) ট্রেনের ১০ হাজারের মতো টিকিট অনলাইনে বিক্রি হবে।

ঈদের দুইদিন আগে থেকে চট্টগ্রাম–চাঁদপুরসহ বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে। অগ্রিম টিকিটের পাশাপাশি ঈদের সময় ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটসহ স্টেশনের কাউন্টার বিক্রি করা হবে।

মূলত যারা অগ্রিম টিকিট নিতে পারেন না, তারা স্ট্যান্ডিং টিকিট নিয়ে দাঁড়িয়ে যেতে পারেন। চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার দৈনিক আলোকিত সকাল কে জানান, ঈদের সময় অগ্রিম টিকিট, স্পেশাল এবং স্ট্যান্ডিং টিকিটসহ মিলে প্রতিটি ট্রেনে প্রায় ১২ হাজারের বেশি ঈদযাত্রায় বাড়ি ফিরতে পারবেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ থেকে জানা যায়, আজ যাত্রীদের মাঝে ২৩ মের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আগামীকাল ১৪ মে যাত্রীদের মাঝে বিক্রি করা হবে ২৪ মের অগ্রিম টিকিট। ১৫ মে যাত্রীদের মাঝে বিক্রি করা হবে ২৫ মের অগ্রিম টিকিট। ১৬ মে পাওয়া যাবে ২৬ মের অগ্রিম টিকিট। এরপর ১৭ মের টিকিট পাওয়া যাবে ২৭ মের টিকিট। ফিরতি টিকিট মিলবে ২১ মে থেকে। ওইদিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট। আর ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সদস্য গ্রেফতার।

ঈদযাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ পূর্বাঞ্চলে প্রতিদিন ১৬ জোড়া ট্রেনে বিক্রি হবে ১০ হাজার টিকিট শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

আপডেট সময় : ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬