ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী, সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি। কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড। গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন। সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন: মিটফোর্ড সুইপার কলোনির সংকট রাষ্ট্রের মানবিকতা, ন্যায়বিচার ও সংবিধানের পরীক্ষা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের স্বপ্ন পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব ঘাটতি ৮৮ হাজার কোটি টাকা:  এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ। সরকারের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র:  মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বিতর্কিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চুক্তিভিত্তিক সচিব! জুলাই সনদের রাষ্ট্রীয় অনুষ্ঠান: ইতিহাসের ভাষ্য, রাজনৈতিক বিতর্ক এবং গণতন্ত্রের ভবিষ্যৎ।

কাঁঠালিয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন, ৩২ জন পাচ্ছেন ঋণ সহায়তা।

ঝালকাঠির কাঁঠালিয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন, ৩২ জন পাচ্ছেন ঋণ সহায়তা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়ায় সমবায়ী মৎস্য চাষীদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ জুন,২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারলে উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টির এ ধরনের উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি গত ৯ জুন শুরু হয়ে ১৩ জুন সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

পাঁচ দিনের প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জন নারী ও পুরুষ সমবায়ী মৎস্যজীবী অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা প্রত্যেক অংশগ্রহণকারীকে সরকারি উদ্যোগে ৮০ হাজার টাকা করে ঋণ সহায়তা প্রদান করা হবে, যা তাদের মৎস্য চাষ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন সভাপতিত্ব করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকনসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী, সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

কাঁঠালিয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন, ৩২ জন পাচ্ছেন ঋণ সহায়তা।

আপডেট সময় : ০৯:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬