ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

১৪৩৩ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিনে (১৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এই সবুজায়ন উদ্যোগের আয়োজন করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি প্রেমের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রবি বলেন,”জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের চিরসবুজ বাংলাদেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জোবায়ের হোসেন তুষার এবং রাজশাহী মহানগর ১১ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ রাফিউল ইসলাম রাফি। এছাড়াও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানের শেষভাগে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় মাঠ ও চারপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে এই বৃক্ষরোপণ অভিযানে শামিল হয় এবং প্রতিটি চারা গাছ নিয়মিত যত্ন সহকারে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬