ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ। কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা করলেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এ. কে. এম. ফজলুল হক মিলন। নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৮ দোকান ও বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কোটি টাকা। চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার। সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় বেরিয়ে এলো ‘থলের বিড়াল’ • তদন্তে দোষী সাব্যস্ত এসি ল্যান্ডের শাস্তিমূলক বদলি। রাজশাহীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ*  হুমকির মুখে ভুক্তভোগী, চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ।

সাংবাদিকরা সমাজের দর্পণ- খোন্দকার মাশুকুর রহমান মাশুক। 

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আমরা যেমন আয়নায় নিজেদের মুখ দেখতে পাই, তেমনি আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র দেখতে পাই। দুষ্টের দমনে আপনাদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে।’

বৃহস্পতিবার (১১ জুন,২৬) দুপুরে মাদারীপুর জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, ‘আপনাদের লেখনী ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের আয়না। আপনারা যেকোনো পরিস্থিতিতে সত্য উন্মোচনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনে আপনাদের অসীম সাহসিকতা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও আপনারা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।’

তিনি আরও বলেন, ‘আমার বিষয়ে কোনো কিছু শুনলে আগে আমাকে জিজ্ঞেস করবেন। আমি যদি উত্তর দিতে না পারি, সেক্ষেত্রে আপনারা যা লিখবেন, আমি তা সাদরে গ্রহণ করব। আমি মনে করি, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথে পরিচালিত করবে।’

মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম. আর. মুর্তজা, এস এম রাসেল, মঞ্জুর হোসেন, ফরিদ উদ্দিন মুপ্তি, মো. মহসিন তালুকদার ও শরিফ মো. ফায়েজুল কবির, সাংবাদিক কাজল খান, বেলাল রিজভী, সুজন হোসেন রিফাত, মো. আনোয়ার হোসেন হাওলাদার, মো. হাবিবুর রহমান সুমন, তাজুল মাতুব্বর, মো. জসিম গৌড়া, আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, আরিফুর রহমান, সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ।

সাংবাদিকরা সমাজের দর্পণ- খোন্দকার মাশুকুর রহমান মাশুক। 

আপডেট সময় : ০৩:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬