ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

জলঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্য জোরদারের আহ্বান।

নীলফামারী জেলার জলঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের জন্য একটি স্থায়ী ও কার্যকর কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি জলঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের মাধ্যমে সাংবাদিকদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সুসম্পর্ক বজায় রেখে জনস্বার্থে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা শাখার নেতা শাহিনুল হক বাবু, সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কামারুজ্জামান এবং জাতীয় নাগরিক পার্টির নীলফামারী জেলা প্রতিনিধি মোহায়মিনুল রহমান সানা। বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, নৈতিকতা ও ঐক্য বজায় রেখে সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই নতুন কার্যালয় শুধু একটি অফিস নয়; এটি হবে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, মতবিনিময়, প্রশিক্ষণ ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও পেশাগত মূল্যবোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন কার্যালয় ঘুরে দেখেন অতিথিরা এবং জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন এই কার্যালয় জলঢাকার সাংবাদিকদের জন্য একটি কার্যকর কর্মপরিসর হিসেবে গড়ে উঠবে এবং বস্তুনিষ্ঠ, সাহসী ও জনকল্যাণমুখী সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা মত প্রকাশ করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

জলঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্য জোরদারের আহ্বান।

আপডেট সময় : ১১:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬