ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিক্ষার্থী আহত, একজন ঢাকায় প্রেরণ। ফেল করেছে শিক্ষার্থী, নাকি ফেল করেছে আমাদের শিক্ষা-ব্যবস্থা? ১৫ আগস্ট: গণতন্ত্রের আপসহীন কণ্ঠ বেগম খালেদা জিয়া। হিলিতে মাদক নিয়ন্ত্রনে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে ৪৫২ জন আটক, খুশি সচেতন মহল। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম। রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত গ্রেফতার ৩। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য। ১৭ দেশে ২৫ বার ভ্রমণ, ১৭ বছর পেকুতে—গণপূর্ত প্রকৌশলী কাজী ফিরোজকে ঘিরে প্রশ্নের পাহাড়।

ঠাকুরগাঁওয়ে সারের সিন্ডিকেটের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দাবি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজারে সারের সিন্ডিকেট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের দাবি, সরকার নির্ধারিত ১,৩৫০ টাকা মূল্যের টিএসপি সার তাদের কাছে ২,৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, কৃষকরা সরকারি কার্ড নিয়ে নির্ধারিত মূল্যে সার কিনতে গেলে বিক্রেতারা প্রায়ই ‘সার নেই’ বলে ফিরিয়ে দেন। পরে সেই একই সার অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

কৃষকদের ভাষ্য, বর্তমানে আমন মৌসুমে সারের চাহিদা বেড়ে যাওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে তারা চরম ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, বাজার মনিটরিং জোরদার এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

উল্লেখ্য, অভিযোগগুলো স্থানীয় কৃষকদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট বিক্রেতা ও প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিক্ষার্থী আহত, একজন ঢাকায় প্রেরণ।

ঠাকুরগাঁওয়ে সারের সিন্ডিকেটের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দাবি।

আপডেট সময় : ০৩:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬