ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ।

সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়ি সহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগের সদস্যরা।

আজ রবিবার (১২ জুলাই,২৬) ভোর ৫:০০ টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বজবজা বন টহল ফাঁড়ির অধিন্যাস্থ উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং লঞ্চঘাট সংলগ্ন হারেস খালী গ্রামের নদীর পাড় থেকে এসব চিংড়ি ও নৌকা জব্দ করা হয়। এ সময় জেলেরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়।

জানাগেছে, খুলনা স্মার্ট পেট্রোলিং টিম-১ এর টিম লিডার মোঃ শাহিনুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় । এসময় কাশিয়াবাদ স্টেশনের বন কর্মীরা ও বজবজা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাকিব তালুকদার উপস্থিত থেকে যৌথ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করেন।

আজ রবিবার দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত চত্বরে গিয়ে দেখা যায় জব্দকৃত চিংড়ি পচনশীল হওয়ায় আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হচ্ছে ।

স্মার্ট পেট্রোলিং টিম খুলনা-১ এর টিম লিডার মোঃ শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অবৈধ ভাবে প্রবেশ করে বিষ দিয়ে চিংড়ি ধরে লোকালয়ে নিয়ে যাচ্ছে এমন সময় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি নৌকায় থাকা প্রায় ১৫০ কেজি বিষযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি মাছ শিকারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। তবে গভীর রাত হওয়ায় আসামীদের সনক্ত করা সম্ভাব হয়নি। তার নৌকা ফেলে লাফ দিয় পালিয়ে যায়

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত চিংড়িমাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ।

আপডেট সময় : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬