ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

বালিয়াডাঙ্গীতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেফতার।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ের ঘটনার জেরে দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলার ২ নম্বর আসামি ফরহাদ ওরফে কোম্পানী (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মামলার প্রধান আসামি সাইফুলের বড় ভাই।

পুলিশ জানায়, শনিবার রাতে দিনাজপুর র‌্যাব-১৩ এর সহযোগিতায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে তাকে আটক করে। গ্রেফতার হওয়া ফরহাদ ওরফে কোম্পানী দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রবিবার দুপুরে ফরহাদকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, জোরপূর্বক তুলে নিয়ে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে অপমান ও মানসিক চাপে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ফরহাদকে ২ নম্বর আসামি করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

বালিয়াডাঙ্গীতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিএনপি নেতা গ্রেফতার।

আপডেট সময় : ০৯:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬