ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী, সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি। কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড। গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন। সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন: মিটফোর্ড সুইপার কলোনির সংকট রাষ্ট্রের মানবিকতা, ন্যায়বিচার ও সংবিধানের পরীক্ষা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের স্বপ্ন পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব ঘাটতি ৮৮ হাজার কোটি টাকা:  এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ। সরকারের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র:  মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বিতর্কিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চুক্তিভিত্তিক সচিব! জুলাই সনদের রাষ্ট্রীয় অনুষ্ঠান: ইতিহাসের ভাষ্য, রাজনৈতিক বিতর্ক এবং গণতন্ত্রের ভবিষ্যৎ।

যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার! 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি মো. সাইদুর রহমান (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইদুর রহমান নবীনগর থানার মোল্লা গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০২২ সালের ২৮ জানুয়ারি নবীনগর উপজেলার মালাই গ্রামের মৃত লতিফ মিয়ার কন্যা মনিরা বেগমের সাথে সাইদুর রহমানের বিয়ে হয়।

বিয়ের সময় পাত্রপক্ষকে দেনমোহরসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার বাবদ মোট ৪ লাখ টাকা উপহার দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই সাইদুর রহমান ও তার পরিবার আরও অতিরিক্ত ৪ লাখ টাকা যৌতুকের দাবিতে মনিরা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে তাকে মারধর করে ভাড়া বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এই ঘটনায় নির্যাতিতা মনিরা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলা (সি.আর. মামলা নং- ১৫৭৬/২৫) দায়ের করেন। আদালত মামলার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারির পর আসামি আত্মগোপনে থাকার চেষ্টা করলেও পুলিশ গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মামলার বাদী মনিরা বেগম আদালতের কাছে সঠিক বিচার ও ন্যায়বিচার কামনা করেছেন।

এদিকে আসামি সাইদুর রহমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার বিরুদ্ধে দায়েরকৃত এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী, সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার! 

আপডেট সময় : ০৯:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬