ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ৫৭১ কোটি টাকার অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মের অভিযোগ। 

রাজপাড়া থানা পরিদর্শন করেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির রাজপাড়া থানার দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানার প্রশাসনিক ব্যবস্থাপনা, নথি সংরক্ষণ, দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবার সামগ্রিক মান পর্যালোচনা করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও রেকর্ড আইন, বিধিমালা এবং পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। পর্যালোচনার সময় যেসব বিষয়ে উন্নয়নের প্রয়োজনীয়তা দেখা যায়, সেগুলো দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বোয়ালিয়া ক্রাইম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ বোয়ালিয়া ক্রাইম ডিভিশন ও রাজপাড়া থানার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে থানার কর্মকর্তা ও সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জনগণের জন্য দ্রুত, মানবিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে সকল সদস্যকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন পুলিশ কমিশনার। তিনি যৌক্তিক বিষয়গুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সেবার মান উন্নয়নে পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের প্রতিও সমান গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, কার্যকর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে একটি থানার প্রশাসনিক শৃঙ্খলা, সঠিক রেকর্ড ব্যবস্থাপনা এবং আইনি প্রক্রিয়ার যথাযথ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

রাজপাড়া থানা পরিদর্শন করেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির।

আপডেট সময় : ০২:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬