ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গভীর পানির গর্তে পড়ে ফয়সাল বিন বাদশা নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি মা-বাবার একমাত্র সন্তান ছিল।

ঘটনার দিন উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের মধুয়াবাড়ি-মহেষপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই গ্রামের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু ফয়সাল বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে অসাবধানতাবশত পাশের একটি গভীর পানির গর্তে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে গর্তের পানি থেকে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা। নিভে যাওয়া ছোট্ট ফয়সালের এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।

আপডেট সময় : ১১:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬