ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি কাটাখালী হাফেজিয়া দারুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও খানাকাহ এবং এর সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগে কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার কুমিল্লা চৌদ্দগ্রামের সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আরমান আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি পাগলা বাজার যানজট নিরসন কমিটির ৭১ সদস্যের কমিটি ঘোষণা দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল গোপালগঞ্জে নির্মাণাধীন কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লা চৌদ্দগ্রামের সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ জন সংবাদটি পড়েছেন

কুমিল্লা চৌদ্দগ্রামের সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া দুই কিশোরী হলো-চৌদ্দগ্রামের কাশিনগর এলাকার বসন্তপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে মাহিমা ইসলাম মাহি (১২) এবং যুগিরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা আক্তার (১৪)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) লুৎফর রহমান।

পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে তারা মাদ্রাসায় না পৌঁছানো এবং বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করা হয়।

বিষয়টি জানার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে কার্যক্রম শুরু করে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অনুসন্ধান চালায়।

অনুসন্ধানের একপর্যায়ে কিশোরী দুটির অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়। পরে কক্সবাজার ডিবি পুলিশের সহায়তায় সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যায় বলে জানায়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে উদ্ধার হওয়া দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

Tag :
About Author Information

Ahad Staff

গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি

কুমিল্লা চৌদ্দগ্রামের সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬