ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি কাটাখালী হাফেজিয়া দারুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও খানাকাহ এবং এর সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগে কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার কুমিল্লা চৌদ্দগ্রামের সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আরমান আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি পাগলা বাজার যানজট নিরসন কমিটির ৭১ সদস্যের কমিটি ঘোষণা দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল গোপালগঞ্জে নির্মাণাধীন কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ জন সংবাদটি পড়েছেন

দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল

মো: আমিনুল ইসলাম চঞ্চল

দামুড়হুদা প্রতিনিধি

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিঠু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আলামিন (২৭) নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়ে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে দামুড়হুদার লোকনাথপুর টু পরানপুর সড়কের পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিঠু ও আলামিন মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে যাওয়ার সময় পোল্ট্রি ফার্মের মোড়ে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মিঠু মারা যান। নিহত মিঠু দর্শনার পরানপুর গ্রামের বেলেমাঠ পাড়ার এনামুল হকের ছেলে। তার মাতার নাম সালেহা বেগম।

অপরদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আলামিন গুরুতর আহত । তিনি দর্শনার শান্তিপাড়ার জসিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। অকাল মৃত্যুর এই ঘটনায় নিহত মিঠুর পরিবার ও পুরো বেলেমাঠ পাড়ায় এখন শোকের মাতম চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, মোটরসাইকেলের গতি বেপরোয়া থাকার কারণে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে এই দুর্ঘটনাটি ঘটেছে।

Tag :
About Author Information

Ahad Staff

গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি

দামুড়হুদায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঘটনাস্থলেই চালক মিঠু নিহত, আহত ১ হাসপাতাল

আপডেট সময় : ০৮:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬