ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হালুয়াঘাট সীমান্তে বাড়ছে উদ্বেগ,বিজিবির টহল জোরদারের পাশাপাশি হাতির উপদ্রব ও সীমান্তঘেঁষা মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প টুটপাড়ায় পাঠাও কুরিয়ারের কর্মী গুলিবিদ্ধ রূপসায় গুলিবিদ্ধ মামুন মীরের মৃত্যু, ৩২ দিন পর থামল জীবনযুদ্ধ জয়পুরহাটে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক  হরমুজে মার্কিন ডুবো ড্রোন আটক, প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে ইরান ২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য হবে বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ জন সংবাদটি পড়েছেন

বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে নেত্রকোনার মোহনগঞ্জে। উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামে এক বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে আমরা’ ময়মনসিংহ।রোববার সহিলদেও গ্রামের বাসিন্দা মেহেদী হাসান জয়ের বৌ-ভাত উপলক্ষে তাঁর নিজ বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসা অতিথি ও স্থানীয় সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকেরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদানের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ করে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে এমন উদ্যোগের মাধ্যমে রক্তদান ও মানবিক সহায়তার বিষয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়বে বলে তাঁরা মনে করেন। কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন জানান, সাধারণত বিয়ের অনুষ্ঠানে নানা ধরনের আয়োজন থাকলেও রক্তের গ্রুপ নির্ণয়ের মতো সামাজিক উদ্যোগ খুব একটা দেখা যায় না। বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে তাঁরা আনন্দিত। এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে এলাকার মানুষের মধ্যে রক্তদান ও সামাজিক সচেতনতা আরও বাড়বে বলে তাঁরা মনে করেন।

কর্মসূচিতে ‘রক্তদানে আমরা’ ময়মনসিংহের প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মামুন, সদস্য সাফায়াত নূর, আয়শা আক্তার বন্যা ও নাদিরা আক্তার মিতুসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেন, মানুষের দোরগোড়ায় রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পৌঁছে দেওয়া এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

০১৩২০৫৪৮৬৫১
২২/০৯/২৬ ইং

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট সময় : ১১:১৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬