ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত  বাংলাদেশ সাংবাদিক সমিতি গোপালগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যের কমিটি বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হলেন মোঃ শিহাব উদ্দিন মোল্লা বাঞ্ছারামপুরে আধিপত্যের বিরোধে রাতভর সংঘর্ষ, নিহত ১; আহত ২৫ বিএনপির দলীয় মনোনয়ন পেলে সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের স্বামী, প্রথম স্ত্রী ও কন্যার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও অর্থ আত্মসাতের অভিযোগ, দুই সন্তান নিয়ে অসহায় নারী মোহনগঞ্জে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ জন সংবাদটি পড়েছেন

রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে কথিত ডাকাত সর্দার সোহেল রানার ফেলে যাওয়া একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

এসআরবি-১৫ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে সেটিতে থাকা ব্যক্তিরা এসআরবি সদস্যদের লক্ষ্য করে কাঠের হাতলযুক্ত ধারালো ছোরা নিক্ষেপ করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ও একটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর ভাষ্য অনুযায়ী, পলাতক সোহেল রানা ওরফে সোহেল, হাতি সোহেল ও জসিম উদ্দিন সোহেলের বিরুদ্ধে কক্সবাজার সদর ও রামু থানায় হত্যা, অস্ত্র আইন, দ্রুত বিচার আইন, সরকারি কাজে বাধা ও ডাকাতিসহ ১৭টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে। অপর পলাতক ব্যক্তি হলেন রামুর কম্বনিয়া এলাকার মো. রুবেল (৩৬)।

উদ্ধার করা মোটরসাইকেল ও অস্ত্র আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট 

রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৮:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬