ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হালুয়াঘাট সীমান্তে বাড়ছে উদ্বেগ,বিজিবির টহল জোরদারের পাশাপাশি হাতির উপদ্রব ও সীমান্তঘেঁষা মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প টুটপাড়ায় পাঠাও কুরিয়ারের কর্মী গুলিবিদ্ধ রূপসায় গুলিবিদ্ধ মামুন মীরের মৃত্যু, ৩২ দিন পর থামল জীবনযুদ্ধ জয়পুরহাটে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক  হরমুজে মার্কিন ডুবো ড্রোন আটক, প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে ইরান ২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য হবে বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী

রূপসায় গুলিবিদ্ধ মামুন মীরের মৃত্যু, ৩২ দিন পর থামল জীবনযুদ্ধ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ জন সংবাদটি পড়েছেন

রূপসায় গুলিবিদ্ধ মামুন মীরের মৃত্যু, ৩২ দিন পর থামল জীবনযুদ্ধ

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মো. মামুন মীর (৩৫) অবশেষে মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ ৩২ দিন চিকিৎসাধীন থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নেয়ামত মীরের বড় ছেলে।

জানা গেছে, গত ১৮ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে উপজেলার নৈহাটী ইউনিয়নের একটি প্রতিবন্ধী স্কুলের সামনে মামুনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তার চোখ ও মাথায় গুলি লাগে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মামুনকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

পরবর্তীতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এদিকে, কী কারণে এবং কারা মামুনকে তুলে নিয়ে গুলি করেছিল—তা তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

রূপসায় গুলিবিদ্ধ মামুন মীরের মৃত্যু, ৩২ দিন পর থামল জীবনযুদ্ধ

আপডেট সময় : ১১:০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬