ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আওয়ামী লীগের নৈরাজ্য মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলে বিক্ষো/ভ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিটফোর্ডের মিনিয়ালস কোয়ার্টার: আজকের নাগরিক সমাবেশ যে প্রশ্নটি রেখে গেল। খুলনার স্বাস্থ্য খাতে ডা. পলাশের প্রভাব নিয়ে আলোচনা, উঠছে অনিয়মের অভিযোগ খুলনায় দুই সহযোগী গ্রেপ্তার, বাসার বিছানার নিচে মিলল অস্ত্র-গুলি খুলনায় আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, ভাঙচুরের অভিযোগ জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার বোচাগঞ্জে “বোচাগঞ্জের উদ্যোক্তাবর্গ যুব উন্নয়ন সংস্থা”-র প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যালয় উদ্বোধন প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যবদল ও তরুণদের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে আধুনিক তথ্য কমপ্লেক্স ব্যারিস্টার মীর হেলাল মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা

সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ জন সংবাদটি পড়েছেন

সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: আল-মাহফুজ শাওন

খুলনার সোনাডাঙ্গা এলাকায় একটি ফ্ল্যাট থেকে মনি খান (৩৮) নামে এক নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিউমার্কেট এপ্রোচ রোডে ‘মনি খান বিউটিজোন’ নামে একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। পাশাপাশি নারীদের বিউটিশিয়ান প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ফ্ল্যাটটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তারা সন্দেহ করেন। পরে দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে সিটকিনি লাগানো অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ মনি খানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় ঘরের ভেতরে থাকায় মরদেহে পচন ধরে এবং সেখান থেকেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, মনি খান এলাকায় একজন নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ান হিসেবে পরিচিত ছিলেন। তার পরিচালিত ‘মনি খান বিউটিজোন’-এ সৌন্দর্যসেবার পাশাপাশি নারীদের বিউটিশিয়ান প্রশিক্ষণ দেওয়া হতো। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী সংশ্লিষ্ট কাজে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় পরিচিতজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি সামনে এলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলে বিক্ষো/ভ

সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬