ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামি গ্রেপ্তার হাবিপ্রবি সংলগ্ন মেসে গ্রিলে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহ উদ্ধার ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২ গায়েবী ঝড়ে ভেঙ্গে পড়া গাছ নিয়ে প্রাণীসম্পদের আষাঢ়ে গল্প, টেন্ডারের আগেই ডালপালা উধাও। “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন”  কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার। বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২ কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক দিনাজপুরে ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলিসহ দুইজন আটক

হাবিপ্রবি সংলগ্ন মেসে গ্রিলে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহ উদ্ধার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ জন সংবাদটি পড়েছেন

হাবিপ্রবি সংলগ্ন মেসে গ্রিলে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহ উদ্ধার

মোঃমোমিনুল ইসলাম

দিনাজপুর জেলা প্রতিনিধি

গলায় ওড়না পেঁচানো অবস্থায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় ফজিলা মেসে গাজীপুর থেকে পড়তে আসা ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী সিনথিয়া রহমান (২২) নামের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মুখে ঘটনার বিবরণীতে জানা যায়, গতরাতে মেসের আলোচনা ছিল। রাত ১০:৩০ টায় আলোচনা শেষে যে যার রুমে যায়। পরবর্তীতে সকাল ১১ টার দিকে আবারও আলোচনার জন্য তাকে ডাকা হলে তার সাড়া পাওয়া যায় না। তিনি ঘুমাচ্ছেন এমন ভেবে তাকে আর কেউ ডাকেনি। এবং যথারীতি তারা নিজেদের মাঝে আলোচনা করে দুপুরে যে যার রুমে যায় এবং যে যার কাজ করেন।

বিকেল ৬ টার দিকেও তার রুম বন্ধ থাকায় তার সহপাঠী সহ অন্যান্যরা তাকে ডাকেন।ডাকে সাড়া না দিলে তাকে জোরে চিৎকার করে ডাকা শুরু করেন।তখনও কোনো সাড়া না পাওয়ায় মেস কর্তৃপক্ষের সাথে কথা বলেন।পরবর্তীতে তারা হাতুড়ি দিয়ে ঘরের তালা ভেঙে  গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান। এমতাবস্থায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে এসে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ নুরনবী ও দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম ঘটনাস্থলে পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত হোন।সেখানে নারী পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করেন।এবং লাশের সুরতহাল করেন।লাশের সুরতহালের পর প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে মনে করেছেন তারা।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহালের পরে আমাদের প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। আমরা সিনথিয়ার সহপাঠী সহ অন্যান্যদের সাথে কথা বলেছি এবং প্রয়োজনীয় বিষয়ের তদারকি করেছি।আপাতত লাশ মর্গে থাকবে।তার পরিবার আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তবে ময়নাতদন্তের পর  মূল কারণ জানা যাবে।

এদিকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার সহপাঠী এবং অন্যান্য শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমেছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামি গ্রেপ্তার

হাবিপ্রবি সংলগ্ন মেসে গ্রিলে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬