ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি   কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ 

ডাকবাংলা–মির্জাপুর সংযোগ গলিপথ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১১ জন সংবাদটি পড়েছেন

ডাকবাংলা–মির্জাপুর সংযোগ গলিপথ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

র্ঘদিনের প্রত্যাশিত গলিপথ ঘিরে এলাকাবাসীর আশাবাদ, সঠিক তদারকি ও মানসম্মত নির্মাণকাজের দাবি

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনা নগরীর ডাকবাংলা এলাকার বেবি ট্যাক্সি স্ট্যান্ড থেকে এপিসিস্কুলের মোড় হয়ে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত সংযোগ স্থাপনের জন্য নির্মাণাধীন গলিপথটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি উদ্যোগ। পথটি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার মধ্যে যাতায়াতের সময়ও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে নির্মাণকাজের শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, গলিপথ নির্মাণে খোয়া তৈরির জন্য ব্যবহৃত ইটের মান অত্যন্ত নিম্নমানের। একই সঙ্গে ঢালাইয়ের কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগও রয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই গলিপথটি যেন টেকসই ও নিরাপদভাবে নির্মাণ করা হয়। নির্মাণকাজে নির্ধারিত মানের সামগ্রী ব্যবহার এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এলাকাবাসী আরও বলছেন, নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে কাজের গুণগত মান যাচাই করে জনস্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে নির্মাণকাজ সরেজমিনে তদারকি করবেন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তাদের মতে, বহু প্রতীক্ষিত এই গলিপথটি সঠিক পরিকল্পনা, মানসম্মত উপকরণ ও যথাযথ তদারকির মাধ্যমে নির্মিত হলে এটি নগরবাসীর নিরাপদ ও স্বল্পসময়ের চলাচলের একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে ভূমিকা রাখতে পারে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির

ডাকবাংলা–মির্জাপুর সংযোগ গলিপথ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬