শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক
জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটককৃত আসামী হলেন, শার্শা থানাধীন গোড়পাড়া নিমতলা গ্রামের জাহান আলী খা’র ছেলে সবুজ খান (৩৫)।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানাধীন পাকশিয়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন সাকিনস্থ পাকশিয়া বাজারের ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বে জনৈক আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ২০০ বোতল অবৈধ মাদক দ্রব্য WINCEREX COUGH SYRUP সহ থানায় হাজির হয়ে ধৃত আসামী ও ঘটনার সহিত জড়িত পলাতক ৩ জন আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সারাক্ষণ ডেস্ক 


















