ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বাবার বাড়ি পাহারা দিতে এসে পুলিশের মামলায় আসামি হলেন মা, দুই সন্তানের মুক্তির আকুতি গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোপালগঞ্জে ছাত্রলীগসহ অন্য অঙ্গসংগঠন মিছিল হাজার হাজার পুরুষ মহিলা  যশোরে শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত  খুলনায় চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান এমপি হেলালের জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ  গীতা প্রচারে অবদানের স্বীকৃতি: ডাসারে ফুলেল ভালোবাসায় সিক্ত কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু।

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত 

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩০ জন সংবাদটি পড়েছেন

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাড়া বাসার ছাদে সমবয়সীদের সঙ্গে কানামাছি খেলার সময় নিচে পড়ে অদ্রি বর্মন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

​নিহত অদ্রি বর্মন গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) সুভাষ বর্মনের মেয়ে। সে স্থানীয় কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত। তার বাবা সুভাষ বর্মন ইতিপূর্বে কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন এবং বর্তমানে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পূর্বপাড়া এলাকার ভাড়া বাসার তিনতলার ছাদে অন্যান্য শিশুদের সঙ্গে কানামাছি খেলছিল অদ্রি। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

​কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাদে খেলার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তাদের প্রতিষ্ঠানের এই শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

অন্যদিকে, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাটির বিষয়ে তিনি এখনো অবগত নন এবং থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি।

​মাত্র নয় বছর বয়সী অদ্রির এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

বাবার বাড়ি পাহারা দিতে এসে পুলিশের মামলায় আসামি হলেন মা, দুই সন্তানের মুক্তির আকুতি

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত 

আপডেট সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬