ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবদুস সালামের পাশে এমপি মাজেদ বাবু, দিলেন টিন ও ২০ হাজার টাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ  প্রভাষক থেকে ভুয়া ডাক্তারদের গুরু: কালীগঞ্জে মিলন স্যারের ভেটেরিনারি সিন্ডিকেট চক্র সক্রিয় পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার ভৈরবের কান্না কি শুনবে মানুষ? নদীর বুকে প্রাণ ফেরাতে চাই সম্মিলিত জাগরণ। কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ 

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৫ জন সংবাদটি পড়েছেন

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন,

স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিলটি সোনালী ব্যাংকের মোড় হতে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান ও পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম।

পথসভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীরা যেন কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার অপরাধে জড়িত অপরাধীদের অবিলম্বে দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর বিএনপির সদস্য সালাহউদ্দিন আহমেদ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম আকন্দ, পৌর যুবদলের আহবায়ক কায়েস ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খান, পৌর কৃষকদলের সভাপতি হায়দার আলী,সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো : শওকত আকবর সদস্য সচিব মো: রাশেদুল ইসলাম ( রিপন) সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬