ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সাদুল্লাপুরে জমি থেকে জোরপূর্বক কালাই ফসল কেটে নেওয়ার অভিযোগ, বিপাকে কৃষক খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার বেনাপোলকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার-মেয়র প্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিমের বেতাগীতে এক রাতেই দুই কিলোমিটার খাল থেকে উধাও কচুরিপানা, রহস্যে স্থানীয়রা—অলৌকিক নাকি প্রাকৃতিক ঘটনা? ভক্তি, সম্প্রীতি ও বর্ণিল আলোকসজ্জায় মস্তফাপুর চতুরপাড়ার কালীপূজা: পূজামণ্ডপ পরিদর্শনে এডভোকেট গৌরাঙ্গ বসু। খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত তরুণ

খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৭ জন সংবাদটি পড়েছেন

খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান

মো: আল-মাহফুজ শাওন, খুলনা।

শান্তির নগরীতে অপরাধের বিস্তার নিয়ে উদ্বেগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী

খুলনা নগরীর পিটিআই ও টুটপাড়া সেন্ট্রাল রোডের মাঝামাঝি এলাকায় জাহিদ ইলেকট্রিক দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার পর দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

একসময় শান্তির নগরী হিসেবে পরিচিত খুলনায় সাম্প্রতিক সময়ে খুন, ছিনতাই, মাদক, চুরি ও চাঁদাবাজির মতো অপরাধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ী মহলে নতুন করে আতঙ্ক তৈরি করছে।

নগরবাসীর প্রশ্ন—খুলনায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শিশু থেকে বৃদ্ধ, ব্যবসায়ী থেকে চাকরিজীবী—কেউ কি নিরাপদে চলাফেরা করতে পারছেন? দিনের বেলায় বাইরে কিংবা রাতের বেলায় নিজ বাড়িতে, সবখানেই যেন নিরাপত্তাহীনতার শঙ্কা।

অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ চান নগরবাসী। শুধু আশ্বাস নয়, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

খুলনাবাসীর প্রত্যাশা, আবারও ফিরে আসুক নিরাপদ ও শান্তির নগরীর পরিবেশ।

জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ 

খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান

আপডেট সময় : ১১:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬