ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গীতা প্রচারে অবদানের স্বীকৃতি: ডাসারে ফুলেল ভালোবাসায় সিক্ত কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু। নবীনদের পদচারণায় মুখরিত শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজ: উৎসবের রঙে ২৯তম ব্যাচের নবীনবরণ। শার্শাথানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী আটক রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ট্রেন দুর্ঘটনায় আহত খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি, হাসপাতালে চিকিৎসাধীন গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী// বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১১ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১০ হাজার শিক্ষার্থী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন

রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩৫ জন সংবাদটি পড়েছেন

রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা

​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী নগরীর সপুরা (১৫ নম্বর ওয়ার্ড) এলাকায় পথের অবলা ও ক্ষুধার্ত কুকুরদের নিয়মিত খাবার খাইয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কাজল রেখা নামের এক নারী। স্থানীয়দের কাছে ইতোমধ্যেই তিনি পশুপ্রেমী ও ‘মানবতার মা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

​সরেজমিনে দেখা যায়, প্রতিদিন নির্দিষ্ট সময়ে সপুরা এলাকার অলিগলি ও রাস্তার ধারে থাকা অর্ধাহারী-অনাহারী কুকুরগুলোর জন্য নিজ উদ্যোগে খাবার নিয়ে হাজির হন কাজল রেখা। তার ডাক শোনামাত্রই এলাকার পথকুকুরগুলো পরম নির্ভরতায় তার চারপাশে জড়ো হয়। তিনি পরম মমতায় ও নিজ হাতে তাদের খাবার পরিবেশন করেন।

​কাজল রেখা জানান, মানুষের মতোই এসব অবলা প্রাণীরও ক্ষুধা ও কষ্ট আছে, কিন্তু তারা মুখ ফুটে কিছু বলতে পারে না। রাস্তার ধারে কুকুরগুলোকে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে দেখে তার মনে মায়া জন্মায়। সেই মানবিক তাড়না থেকেই তিনি ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী নিয়মিত তাদের খাবারের ব্যবস্থা করে আসছেন। শুধু খাবার দেওয়াই নয়, কোনো কুকুর অসুস্থ বা আহত হলে তিনি সাধ্যমতো তাদের প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন।

​সপুরা ১৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা কাজল রেখার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। এলাকাবাসীর মতে, যান্ত্রিক এই শহরে যখন অনেকেই পশুপাখির প্রতি নির্দয় আচরণ করেন, তখন কাজল রেখার এমন নিঃস্বার্থ ভালোবাসা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। তার এই মহতী কাজ দেখে এলাকার তরুণ ও সাধারণ মানুষও অবলা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত হচ্ছেন।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

গীতা প্রচারে অবদানের স্বীকৃতি: ডাসারে ফুলেল ভালোবাসায় সিক্ত কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু।

রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা

আপডেট সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬