ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ গোপালগঞ্জে (গোবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা  দলিতের বঞ্চনা: রাষ্ট্রের সমতার অঙ্গীকার কত দূর? বেদে সম্প্রদায়ের ভাসমান জীবন, সময়ের সাথে লড়াই সংগ্রাম করে কাটছে তাদের জীবন ডুমুরিয়ায় ৪.৫ লিটার বিদেশি মদসহ একজন গ্রেপ্তার নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২৭ জন সংবাদটি পড়েছেন

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

​

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), রাজশাহী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ রিফাত হোসেন (৩৬), পিতাঃ মৃত চান মিয়া, সাং- দরগা মহল্লা, থানা- সদর, জেলা- মৌলভীবাজার; মোঃ ইব্রাহিম খান (৪০), পিতাঃ মোহাম্মদ আনোয়ার খান, সাং- প্রতাপী, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার এবং মোঃ জামাল মিয়া (২৭), পিতাঃ মৃত বশর মিয়া, সাং- জগন্নাথপুর, থানা- সদর, জেলা- মৌলভীবাজার।

​সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ দমনের ধারাবাহিক অভিযאןের অংশ হিসেবে গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১০টা ১০ মিনিটে (২২১০ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বেলপুকুর থানাধীন নাটোর টু রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপযোগে মাদকদ্রব্য পাচার করা হচ্ছে।

​এই তথ্যের ভিত্তিতে এসআরবি’র একটি আভিযানিক দল নাটোর টু রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। তল্লাশির একপর্যায়ে নেভী-ব্লু ও হলুদ রঙের একটি ‘TATA ACE EX-2’ পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল দ্রুততার সাথে সেটির গতিরোধ করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​এ সময় তাদের হেফাজতে থাকা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা (প্রতি কেজি ৪০ হাজার টাকা হিসেবে)। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি এবং তাদের ব্যবহার করা ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

​প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬