ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সাদুল্লাপুরে জমি থেকে জোরপূর্বক কালাই ফসল কেটে নেওয়ার অভিযোগ, বিপাকে কৃষক খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার বেনাপোলকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার-মেয়র প্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিমের বেতাগীতে এক রাতেই দুই কিলোমিটার খাল থেকে উধাও কচুরিপানা, রহস্যে স্থানীয়রা—অলৌকিক নাকি প্রাকৃতিক ঘটনা? ভক্তি, সম্প্রীতি ও বর্ণিল আলোকসজ্জায় মস্তফাপুর চতুরপাড়ার কালীপূজা: পূজামণ্ডপ পরিদর্শনে এডভোকেট গৌরাঙ্গ বসু। খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত তরুণ

কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ 

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০ জন সংবাদটি পড়েছেন

কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়া,(গোপালগঞ্জ) প্রতিনিধি:-শেখ কামরুজ্জামান(রানা)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।এছাড়াও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান(২০)নামে এক যুবককে পুলিশ আটক করেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

জানাগেছে,সোমবার দিবাগত রাতে কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙারহাট টিটি উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে রাত নয়টায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে পুলিশ আটক করেছে। নাবিল হাসান কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জটিয়ার বাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা আজকের হরতালের তেমন কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের গাড়িগুলো ছেড়ে গেছে।ব্যাংক, বীমা, স্কুল, কলেজ, সরকারি বিভিন্ন দপ্তর খোলা রয়েছে।

কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার সুপার মোহাম্মদ বাকের হোসেন বলেন,আমাদের মাদ্রাসার গেছে রাতে কে বা কাহারা তালা লাগিয়ে দিয়েছে। আমরা সকালে মাদ্রাসায় এসে তালা দেখতে পেয়ে তালা ভেঙে মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছি। অন্যান্য দিনের মতো আজকেও আমাদের এখানে ছাত্র-ছাত্রীদের উপস্থিত স্বাভাবিক রয়েছে।

কোটালীপাড়া থানার অফিসারস ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা নাবিল হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আজকের হরতালে তেমন কোন প্রভাব এ উপজেলায় পড়েনি। অন্যান্য দিনের মতো আজকেও জনজীবন স্বাভাবিক রয়েছে।

#শেখ কামরুজ্জামান (রানা)

১০/১১/২৬ইং

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ 

কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ 

আপডেট সময় : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬