ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবদুস সালামের পাশে এমপি মাজেদ বাবু, দিলেন টিন ও ২০ হাজার টাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ  প্রভাষক থেকে ভুয়া ডাক্তারদের গুরু: কালীগঞ্জে মিলন স্যারের ভেটেরিনারি সিন্ডিকেট চক্র সক্রিয় পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার ভৈরবের কান্না কি শুনবে মানুষ? নদীর বুকে প্রাণ ফেরাতে চাই সম্মিলিত জাগরণ। কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ 

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০ জন সংবাদটি পড়েছেন

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় ওমর ফারুক বাবু (২৩) নামে এক কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দেবু সাদার বাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবু ওই এলাকার মুহাম্মদ সেলিমের ছেলে।

পুলিশ জানায়, বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের অভিযোগ, বাবু কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬