ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ খুলনায় ব্যাটারিচালিত রিকশার পুরোনো লাইসেন্স নবায়ন ও বৈধতার দাবি মালিক সমিতির কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবদুস সালামের পাশে এমপি মাজেদ বাবু, দিলেন টিন ও ২০ হাজার টাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ  প্রভাষক থেকে ভুয়া ডাক্তারদের গুরু: কালীগঞ্জে মিলন স্যারের ভেটেরিনারি সিন্ডিকেট চক্র সক্রিয় পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার ভৈরবের কান্না কি শুনবে মানুষ? নদীর বুকে প্রাণ ফেরাতে চাই সম্মিলিত জাগরণ। কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০ জন সংবাদটি পড়েছেন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

​

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন অপপ্রচার, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে রাজশাহী মহানগরীতে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল (০৯ নভেম্বর, ২০২৬) রাজশাহী মহানগর ছাত্রদলের জনপ্রিয় নেতা ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন ভাইয়ের প্রত্যক্ষ নেতৃত্বে চন্দ্রিমা থানা ছাত্রদল এই প্রতিবাদী বাইক মিছিলের আয়োজন করে।

​রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি। এতে চন্দ্রিমা থানা ছাত্রদল এবং এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক শত শত মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতা-কর্মীদের মুখে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যবিরোধী এবং স্বৈরাচারবিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

​মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার বিপ্লবের পর পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত শক্তির কোনো ধরণের নৈরাজ্য বা চক্রান্ত রাজপথে বরদাশত করা হবে না। রাজশাহী মহানগর ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করতে রাজপথে সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।

​আবুল কালাম আজাদ তপন ভাইয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই মোটরসাইকেল মিছিলে চন্দ্রিমা থানা ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল শেষে নেতৃবৃন্দ রাজপথে ছাত্রদলের সুসংগঠিত অবস্থান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

খুলনায় প্রকাশ্য দিবালোকে ড্রেনের গ্রিল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

আপডেট সময় : ১১:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬